শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২১, ০২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী জেলা আ.লীগ কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ

মাহবুবুর রহমান : [২] জেলা আওয়ামী লীগের আগের ঘোষিত কমিটি পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

[৩] সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হারিছ চৌধুরী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] সমাবেশে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামীলীগ সদস্য আবুল বাসার ডিপটি, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, চরজব্বার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন পলোয়ান প্রমূখ।

[৫] এসময় বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিলো। করোনাকালীন সময়ে তাঁর অবদান ছিলো প্রশংসিত। কিছু হাইব্রিড পরিকল্পিতভাবে জেলা আওয়ামীলীগতে কুলষিত করতে উঠে পড়ে লেগেছে দাবি করেন। এ সময় বক্তারা ২০১৯ সালের ২০ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্বহাল রাখার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়