শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৪ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার দলকে দুই লাল কার্ড, রোনালদোবিহীন পর্তুগালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক: [২] হাঙ্গেরিতে শনিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুটি লাল কার্ড দেখেছে কাতার। ফলে বিশ্বকাপের আয়োজক দলকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল।

[৩] আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্সি খুলে গোল উদযাপন করায় সাসপেনশন হতে হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাই স্বাভাবিকভাবেই তিনি থাকছেন না আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও। জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। ফলে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন না সিআর সেভেন।

[৪] এদিন আগের ম্যাচের থেকে ১১টি পরিবর্তন এনে পর্তুগাল দল সাজান কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে সেলেসাওরা। বল তাদের নিয়ন্ত্রণে থাকে ৭০ শতাংশ পর্যন্ত। ম্যাচের ২৩তম মিনিটে আন্দ্রে সিলভার গোলে লিড নেয় তারা। পরের মিনিটেই ওতাভিওর গোলে লিড দ্বিগুণ করে পর্তুগিজরা। প্রথমার্ধের শেষ দিকে, পর্তুগালের গনসালোকে ডিবক্সে ফাউল করেন কাতার গোলরক্ষক বার্শাম। তাতেই এক মিডফিল্ডার উঠিয়ে গোলরক্ষক পরিবর্তন করে কাতার। দশজনের দল নিয়েই পরে ম্যাচের ৬১তম মিনিটে আবদেলকরিমের গোলে ব্যবধান কমায় কাতার।

[৫] ম্যাচের শেষ দিকে দিয়েগো জটা ডিবক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। তা থেকে গোল করে ব্যবধান বাড়ান ফার্নান্দেস। অন্যদিকে, সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাতারের বুয়ালেম। আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে পর্তুগাল। - গোল ডটকম/ সময়টিভি

  • সর্বশেষ