শিরোনাম
◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সমীরণ রায়: [২] নির্বাচন কমিশন’ ঘোষিত বিভিন্ন শূন্যপদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র শনিবার শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

[৩] আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] এতে বলা হয়, মনোনয়নপত্র আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে এবং আগামী ৮ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

[৫] নির্বাচন কমিশন জাতীয় সংসদের কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন, রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

  • সর্বশেষ