শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসাইলে ভিমরুলের কামড়ে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইল প্রতিনিধি: [২] টাঙ্গাইলের বাসাইলে ভিমরুলের কামড়ে নাজমুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাজমুল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

[৩] এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, যুবকটি শুক্রবার রাতে নৌকা ঘাটে বাধতে যান। এ সময় নৌকা চালানোর লগি চাক (বাসা) এর সাথে লাগায় ভিমরুল ঝাঁক ধরে উড়ে এসে তার শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। ভিমরুলের কামড়ে শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হলে তাকে রাত ৯টা ২০ মিনিটে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করে।

[৪] কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে নাজমুলের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এ ব্যাপারে উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আরিফ বলেন, হাসপাতালে দেরি করে আনায় ভিমরুলের কামড়ে অতিরিক্ত বিষক্রিয়ায় তারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়