শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে শ্রেণীকক্ষে শিক্ষকদের ছবি বা ভিডিও  তুললে শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার

আব্দুল্লাহ আল মামুন: [২] সৌদিআরবে অনুমতি ছাড়া শ্রেণীকক্ষে পুরুষ বা নারী শিক্ষক এর ছবি বা ভিডিও ধারণ করলে অভিযুক্ত শিক্ষার্থীকে এক মাসের জন্য বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

[৩] এছাড়াও বহিষ্কার এর পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকমূলক কর্মকান্ড করার জন্য আদেশ দেওয়া হতে পারে। অভিযুক্তের অভিভাবক এর থেকে অনুমতিক্রমে এই স্বেচ্ছাসেবকমূলক কর্মকান্ডের তত্ত্বাবধানে থাকবে শিক্ষা বিভাগ।

[৪] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, সম্প্রতি শ্রেণীকক্ষে ব্যবহার এর নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে ৬ ধরনের অপরাধ এর কথা বলা হয়েছে।

[৫] প্রথম ধরনের অপরাধের মধ্যে থাকছে সকালের এসেম্বলি না করা বা সঠিক ইউনিফর্ম পরিধান না করা। দ্বিতীয় অপরাধ  ক্লাস থেকে পালানো, ফাকি দেয়া, ক্লাসে হইচই ও শোরগোল করা, ইত্যাদি। তৃতীয় অপরাধ নকল করা বা অনৈতিক কার্যকলাপ করা, ঝগড়া বা মারামারিতে অংশ নেয়া, বাধ্যতামূলক নামাজে অংশ না নেয়া। চতুর্থ  অপরাধ সজ্ঞানে অন্য কোন শিক্ষার্থীকে আঘাত করা বা ক্ষতিসাধন করা, স্কুলে ধূমপান করা, অন্য শিক্ষার্থীকে অপদস্থ করা। পঞ্চম অপরাধ কোন অস্ত্র বা ধারালো বস্তু বহন করা, শিক্ষকদের কোনভাবে হুমকি দেয়া, এবং অনুমতি ছাড়া শিক্ষকের ছবি ছবি বা ভিডিও ধারণ করা। ষষ্ঠ অপরাধ ইসলাম এর রীতিনীতি কোনভাবে অবমাননা বা অপমান করা, কোন রকমের সাইবার ক্রাইমের সাথে যুক্ত থাকা, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী বা শিক্ষকদের উপর হামলা চালানো।

[৬] মন্ত্রণালয় কর্তৃপক্ষ  জানায়, যেকোনও পরিস্থিতে শিক্ষা প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে যেকোন পরিস্থিত মোকাবেলায় তাদের সহায়তা গ্রহণ করতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়