শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবারকগঞ্জ চিনিকলে ২০২১-২২ মৌসুম এর আখ রোপণ উদ্বোধন

ফিরোজ আহম্মেদ: [২] দক্ষিন বঙ্গের ভারী শিল্প কালীগঞ্জে মোবরকগঞ্জ চিনিকলের ২০২১-২২ মৌসুম এর আখ রোপণ করে উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দুলাল মুন্দিয়া গ্রামে আখচাষী নাজিম উদ্দিনের জোয়াদ্দারের জমিতে আখের বীজ বপন করে উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন ও বিএসএফআইসির মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) রফিকুল ইসলাম। উল্লেখ্য, একই দিনে একযোগে মিলের ছয় টি সাবজোনের সকল ইউনিটেও রোপন মৌসুমের উদ্বোধন করা হয়।

[৩] এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কারখানা) আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, ডিজিএম (সম্প্রসারণ) গৌতম কুমার মন্ডল, ডিজিএম বাকি বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল সহ প্রত্যেক সাবজোনের প্রধানগন উপস্থিত ছিলেন।

[৪] মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া জানান, ২০২১-২০২২ রোপণ মৌসুমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার একর। এবারে আখ রোপণে চাষীদের মাঝে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এবং আশা করা যাচ্ছে এ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়