ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে Zoom meeting এর আয়োজন করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রসাস’র সভাপতি সাইফুল ইসলাম তালুকদার।
[৩] প্রসাস’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় Zoom মিটিংয়ে যুক্ত হন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল আবছার তৈয়বী, প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক এমএ মুসা, সাংবাদিক ওবায়দুল হক মানিক, আলি রেজা, শাজাহান খান নুরুল্লা, কবি ওবায়দুল হক,মাহাবুব সরকার,মোহাম্মদ সেলিম, এম এ তাহের ভূঁইয়া, কবি আবু মুছা, মুনির উদ্দিন মান্না, কবি আবু জাফর প্রমুখ।
[৪] সভায় বক্তারা দেশের তিন বিমানবন্দরে পিসিআর ল্যাব বসিয়ে লকডাউনে আটকেপড়া প্রবাসীদের ফেরত পাঠাতে সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন প্রবাসী সাংবাদিকরা। সম্পাদনা: হ্যাপি