শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাই মিলেই প্রকৃতিকে রক্ষা করতে হবে: মেয়র আতিকুল

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালি, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় মাছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলেই বাংলাদেশ মাছসহ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

[৩] মেয়র বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। এই প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।

[৪] আতিকুল ইসলাম বলেন, গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকার বিলাসবহুল ভবনগুলোর পয়ঃনিষ্কাশন লাইন পাইপের মাধ্যমে জলাশয়ে উন্মুক্ত করা হয়েছে যা খুবই দুঃখজনক। আগামী শীতকালেই জলাশয়ে উন্মুক্ত করা পয়ঃনিষ্কাশন লাইনের পাইপগুলো কলাগাছ দিয়ে বন্ধ করে দেয়া হবে।

[৫] বুধবার (০১ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে কুড়িল ফ্লাইওভার লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ডিএনসিসি এলাকায় মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

[৬] আতিকুল ইসলাম কুড়িল ফ্লাইওভার লেকের পরিবেশের জন্য স্থানীয় কাউন্সিলরসহ এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং লেকটিকে ঘিরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের জন্য ডিএনসিসি থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।

[৭] তিনি আরও বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডিএনসিসির পক্ষ থেকে বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়