শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৩ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে করোনায় নতুন আক্রান্ত ১৮ জন

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলায় আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টা জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৮জন। আর শুধু জেলার কুলাউড়ায় করোনা শনাক্ত হয়েছেন নতুন করে ১১ জন।

[৩] বুধবার ( ১ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

[৪] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১০১জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৭৬৩ জন।

[৫] নতুন শনাক্ত ১৮ জনের মধ্যে জুড়ীর ০২ জন, শ্রীমঙ্গলের ০১ জন, কুলাউড়ায় ১১ জন, রাজনগরে ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৭৭৬৩ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৬] এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে সরকারীভাবে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তবে রোগী আত্মীয় স্বজন ও জন প্রতিনিধিদের সূত্রে জানা যায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩-৪ গুণ রোগীর। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়