শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলেনস্কির ঘটনার পর ট্রাম্পের সঙ্গে ক্যামেরার সামনে বৈঠক করতে নারাজ ব্রিটিশ রাজা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ রাজা চার্লসের আসন্ন বৈঠকটি ক্যামেরার আড়ালে করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আচরণের পুনরাবৃত্তি ঠেকাতেই ব্রিটিশ কর্মকর্তাদের পক্ষ থেকে এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে। 

মঙ্গলবার ওভাল অফিসে এই দুই নেতার একান্ত বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকের শুরুতে কেবল ছবি তোলার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হবেন তারা, তবে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা বক্তব্য সে সময় ধারণ করা হবে না।

বর্তমানে ব্রিটেন ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক কঠিন সময় পার করছে। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং চ্যান্সেলর র‍্যাচেল রিভসের করা মন্তব্যের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মন্ত্রীরা আশা করছেন, রাজার কূটনৈতিক দক্ষতা প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী অবস্থান কিছুটা নরম করতে সাহায্য করবে। সফরের সময় রাজার সঙ্গে থাকছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপার, যিনি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে প্রয়োজনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সংশ্লিষ্ট মহলের ধারণা, কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা চার্লস পরিবেশ রক্ষা এবং ইউক্রেন ইস্যুতে তার দীর্ঘদিনের অবস্থানের কথা পুনব্যক্ত করতে পারেন। যদিও ট্রাম্পের নীতির সঙ্গে এসব বিষয়ের বিরোধ রয়েছে, তবে রাজা অত্যন্ত কৌশলী ও বিমূর্ত ভাষায় নিজের বক্তব্য তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। 

এদিকে গত সপ্তাহান্তে ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পরও রাজার এই সফর স্থগিত করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে রাজার এই সিদ্ধান্তকে সাহসিকতার পরিচয় হিসেবে বর্ণনা করে তার প্রশংসা করেছেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়