শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবায়ে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালিত

ওবায়দুল হক মানিক, দুবাই: [২] সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (৩১ আগষ্ট) দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

[৩] সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন- আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল, বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ ফুজিরা পূর্বাঞ্চল শাখার সভাপতি তপন সরকার, সারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, ইউএই যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী, সারজা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এরশাদ আলম, দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল সিআইপি প্রমুখ।

[৪] আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ