শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে হাত পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

মাহবুবুর রহমান :[২] নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের একটি ডোবাতে ভাসমান অবস্থায় আব্দুর রহিম (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাকে আঘাতের চিহৃ ও পা বাঁধা ছিল।

[৩] মঙ্গলবার বেলা ১১টার দিকে চরমটুয়া ৩নং ওয়ার্ড বানচারাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মাইজচরা গ্রামের হোসেন আহমদের ছেলে। সে পেশায় একজন অটোরিক্সা চালক ছিল।

[৪] নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনেরমত সোমবার বিকেলে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় রহিম। অন্যদিন রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরে আসলেও সোমবার আর সে বাড়ি ফিরে আসেনি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী ইউনিয়নের বানচারাম এলাকার সড়কের পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় রহিমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি তাদের জানায়।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দিয়ে যাওয়ার সময় ডোবাতে মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহতের মরদেহ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রিক্সাটি পাওয়া যায়।

[৬] নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ