শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্ধশতাধিক বিমান ও সাঁজোয়াযান অচল করেছে মার্কিন বাহিনী

সাখাওয়াত হোসেন: [২] যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির বরাত দিয়ে এনডিটিভি স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কেনেথ ম্যাকেঞ্জি বলেন, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ৭৩টি বিমান রয়েছে। তবে আফগানিস্তান ছেড়ে যাওয়ার পূর্বে এগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার অযোগ্য অথবা বেসামরিকীকরণ করে গেছে। গার্ডিয়ান, এনডিটিভি

[৩] মার্কিন জেনারেল আরো জানিয়েছেন, এছাড়া মার্কিন সেনাবাহিনী কাবুল বিমানবন্দরে থাকা সকল সাঁজোয়াযান এবং উচ্চ প্রযুক্তির রকেট প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার অযোগ্য করে গেছেন। তিনি বলেন, এ বিমানগুলো আর কখনো উড্ডয়ন করতে পারবে না। এছাড়া কেউ এই রেখে যাওয়া সামরিক সরঞ্জামগুলো চালাতে সক্ষম হবে না।

[৪] ধারণা করা হচ্ছে, তালিবান যাতে করে পরবর্তীতে এগুলো ব্যবহার করতে না পারে সেজন্য তা ব্যবহার অযোগ্য করা হয়েছে।
[৫] পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্র সি-আরএএম , কামান, মর্টার ও রকেট প্রতিরোধক প্রযুক্তিও রেখে গেছে। রেখে যাওয়া এগুলোর প্রতিটির দাম ১মিলিয়ন ডলারেরও বেশি।

[৬] মূলত ১৪ আগস্ট ৬ হাজার সেনাসহ এ সামরিক সরাঞ্জামগুলো কাবুল বিমানবন্দরের দখল নেওয়া এবং তাদের নাগরিকসহ সহযোগিদের সরিয়ে নিতে পাঠিয়েছিলো যুক্তরাষ্ট্র।

[৭] উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা সরিয়ে নিয়েছে দেশটি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়