শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০১:০৪ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মশক নিধন সরেজমিনে পরিদর্শন করতে ৪ সদস্য বিশিষ্ট সাব-কমিটি গঠন

মনিরুল ইসলাম: [২] ঢাকার দুই সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রম পরিদর্শন করবে সংসদীয় কমিটি। মশক নিধনে দুই সিটির পদক্ষেপ সরেজমিনে পরিদর্শনে মেজর (অব.) রফিকুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

[৩] রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

[৪] বৈঠকে বিদ্যমান আইন পরিবর্তন করে মশক নিধনের কীটনাশক আমদানিতে শুল্কহার কমানোর সুপারিশ করা হয়।

[৫] কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা অংশগ্রহণ করেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

[৬] বৈঠকে প্রকল্প গ্রহণের আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য বাধা নিরসন, প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিটি করপোরেশনকে চলমান রাস্তা ও অন্যান্য নির্মাণ কাজের মান তদারকির সুপারিশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়