শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অ্যাশেজ খেলবেন না ইংলিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক :[২]আগামী অ্যাশেজ সিরিজ থেকে সরে দাঁড়াতে পারেন ইংল্যান্ডের দশ জন ক্রিকেটার। করোনাভাইরাস নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের কঠোর বিধি নিষেধের কারণে এ সিদ্ধান্ত নিতে পারেন তারা। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

[৩]অস্ট্রেলিয়া গণমাধ্যম এ বিষয় নিয়ে বেশ কিছু প্রতিবেদনও করেছে। তারা বলছে, পরিবার সঙ্গে নিতে না পারলে আগামী অ্যাশেজ সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারেন ইংল্যান্ডের অন্তত দশজন ক্রিকেটার। এই সংখ্যা পরবর্তীতে বাড়তেও পারে।

[৪]করোনার কারণে গেল বছরের ৮ জুলাই থেকে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে ক্রিকেট খেলতে হচ্ছে খেলোয়াড়দের। যে কারণে অধিকাংশ সময়ই তাদেরকে পরিবার ছেড়ে থাকতে হচ্ছে।

[৫]তাই পরিবারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আগামী অ্যাশেজে খেলতে চায় ইংল্যান্ডের ক্রিকেটাররা। বিষয়টি এর মধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে(ইসিবি) জানিয়েছে বেশক’জন ক্রিকেটার।

[৬]এরপর ইসিবির পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটারদের সঙ্গে পরিবার পাঠাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আলোচনা করছে। কিন্তু সেই আলোচনা সুখকর হয়নি। পরিবার নিয়ে অ্যাশেজ যেতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা।

[৭]তাই অ্যাশেজে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দাবি, পরিবারকে সঙ্গে না নিতে পারলে এবারের অ্যাশেজ সিরিজ থেকে ইংল্যান্ডের অন্তত দশ জন ক্রিকেটার নাম প্রত্যাহার করে নেবে।

[৮]কারণ প্রায় চার মাস জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থেকে অস্ট্রেলিয়া সফরে পরিবার ছাড়া যেতে রাজি নন ইংলিশ ক্রিকেটাররা। চার মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকী অংশ ও সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ খেলবে ইংল্যান্ডের ক্রিকেটাররা।

[৯]বিশ্বকাপ শেষে ডিসেম্বরে অ্যাশেজ, তাই পরিবারকে নিয়ে অস্ট্রেলিয়া যেতে চান রুট-বাটলাররা। - ক্রিকবাজ

  • সর্বশেষ