শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৮ জনের মৃত্যু

সাদেক আলী: [২] ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা পজিটিভ ২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

[৩] শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

[৪] ডা. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ০৮ জনের মৃত্যু হয়েছে।

[৫] ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে। আইসিইউতে ১৫ জনসহ মোট ১৮৬ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুইজন ও গাজীপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের এম এ খালেক (৮৫), মুক্তাগাছার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনার মদনের হারুন অর রশিদ (৬৯), পূর্বধলার শামসুদ্দিন (৭০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়