শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে পরীক্ষামূলক চললো মেট্রোরেল (ভিডিও)

শাহীন খন্দকার: [২] মেট্রোরেল চলাচলের জন্য রাজধানীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি। মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। তিনি বলেন, ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে ২৯ আগস্ট রোববার কোনো ধরনের সমস্যা না হয়।

[৩] এই উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে ২৯ আগস্ট সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। এবিএম আরিফুর রহমান বলেন, মেট্রোরেলের উড়ালপথ কংক্রিটের দেওয়ালে ঘেরা। তাই পথচারীরা দেখতে পাননি। তবে এই পথ জুড়ে যে সব বাসিন্দা উঁচু ভবনে বসবাস করেন তারা দেখতে পেয়েছেন উড়ালপথে স্বপ্নের মেট্রোরেল চলাচলের দৃশ্য।

[৪] ডিএমটিসিএল সূত্র জানায়, এখন পরীক্ষামূলক চললেও যাত্রী নেওয়া হবে না। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে। দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণের কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

[৫] তিনি আরো বলেন, প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন থেকে জানা গেছে, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৬.৫৬৬ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি মেট্রোরেল স্টেশনের নির্মাণ কাজ চলছে। দিয়াবাড়িতে ডিপোর ভেতরে রেলপথ স্থাপনের কাজ শেষ হয়েছে। একইসঙ্গে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

[৬] ভায়াডাক্টের ওপরে মূল রেলপথে ১৫ দশমিক ৫০ কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছে। ১৫ কিলোমিটার বৈদ্যুতিক ওয়্যারিং শেষ হয়েছে। ইতোমধ্যে চারটি মেট্রো ট্রেন সেট ঢাকার উত্তরাস্থ ডিপোতে এসে পৌঁছেছে। এগুলোর ১৯ ধরনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেট্রোরেলের ট্রেন চালানো হবে বিদ্যুতের মাধ্যমে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের মধ্যে মেট্রো রেলপথের জন্য নির্মাণ করা হচ্ছে নয়টি স্টেশন। তার মধ্যে কমপক্ষে পাঁচটি স্টেশনের মধ্যে রেলপথের ভায়াডাক্টের ওপর ট্রেন পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এ প্রস্ততি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়