শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ১১:৩৭ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তানকে পানিতে ফেলে হত্যা করলেন মা

ভেড়ামারা প্রতিনিধি: [২] দেড় মাস চেষ্টা করার পর, অবশেষে নিজের চার মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যা করেছে মা।

[৩] বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চকমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] এ ঘটনায় পুলিশ শিশুটির হত্যাকারী মা আঁখি খাতুনকে আটক করেছে। নিহত চার মাসের শিশু ইয়াকুব আলী ওই গ্রামের মোহন আলীর ছেলে।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহন আলীর স্ত্রী আঁখি একজন মানসিক রোগী। তিনি দেড় মাস ধরে নিজ সন্তান ইয়াকুবকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে আসছিলেন। যে কারণে শিশুটিকে নানীর কাছে রেখে লালন-পালন করা হচ্ছিল।

[৬] বুধবার (২৬ আগস্ট) শিশুটিকে নানীর কাছ থেকে কৌশলে নিজের কাছে নিয়ে আসেন আঁখি। পরে নিজ বাড়ির আঙিনার পাশে পানি ভর্তি গর্তে ফেলে শিশুটিকে হত্যা করেন। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়