শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে কাজ করছে অর্ধশতাধিক রোবট

সুমাইয়া মিতু: [২] সিঙ্গাপুরের চাংগি জেনারেল হাসপাতালে বা সিজিএইচে সার্জারি থেকে শুরু করে প্রশাসনিক কাজ পর্যন্ত সব ধরনের কাজই রোবটের মাধ্যমে করা হচ্ছে। স্বাস্থ্যসেবা সহায়ক এবং রোবটিক্স প্রযুক্তি বা সিএইচএআরটি এবং সিজিএইচ এর ডিরেক্টর সেলিনা শাহ বলেন, একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটির প্রায় সকল প্রকার কাজে নিয়জিত রয়েছে রোবটগুলো। সিএনএন

[৩] ২০১৫ সালে রোবটের এই ব্যবহার চালু করা হলেও সম্পূর্ণ সংস্পর্শ ছাড়া চিকিৎসা করতে পারায় বর্তমানে করোনা পরিস্থিতিতে এটির প্রসার ঘটেছে অনেক।

[৪] শিল্পখাতে বিশ্বের সর্বাধিক রোবট ব্যবহারকারী দেশ সিঙ্গাপুর, যেখানে প্রতি ১০০ জন কর্মীর মধ্যে ৯টি রোবট কাজ করছে। এ সকল রোবটগুলো মূূলত ইলেক্ট্রনিক খাতে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেলিনা আশা করছেন, রোবটগুলো চিকিৎসা ক্ষেত্রেও আরো নিখুঁত, সাশ্রয়ী এবং উচ্চমানের সেবা প্রদান করতে পারবে।

[৫] সেলিনা শাহ বলেন, করোনা পরিস্থিতিতে এবং কম জনবলে অধিক সেবা দানের প্রয়োজনের কারণে কার্জক্ষেত্রে রোবটের ব্যবহার নিয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার এখন খুবই স্বাভাবিক হয়ে এসেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়