শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে স্বামী হত্যার দায়ে ২য় স্ত্রীসহ চার জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি: [২] সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যার সাথে জড়িত ২য় স্ত্রী সাফিয়া খাতুনসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।

[৪] সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের গ্রামের মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।

[৫] মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাট ক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মর্গে থাকা অবস্থায় নিহত আলমের পরিবার লাশ শনাক্ত করে। এ ঘটনায় ঐদিনই সদর থানার এস.আই শওকত আলী বাদি হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মমলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টম্বর ৪ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আলমের স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরেই এ হত্যাকান্ড ঘটানো হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। ১৫ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক এ দণ্ডাদেশ প্রদান করনে।

[৬] রায় ঘোষণার পর আসামিদের মেহেরপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ