শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার উৎস জানতে ব্যর্থ মার্কিন গোয়েন্দারাও

আসিফুজ্জামান পৃথিল: [২]প্রানী না মানুষ কোথা থেকে ছড়ালো, তা নিয়ে দ্বিধাবিভক্তি। [৩] করোনাভাইরাসের উৎস জানতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের নির্দেশ দিয়েছিলেন জো বাইডেন। মঙ্গলবার সে প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনটি অমীমাংসিত। চীনের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় করোনার উৎস নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এনবিসি

[৪] করোনাভাইরাস প্রাকৃতিকভাবেই প্রাণী থেকে মানুষে ছড়িয়েছে, নাকি পরীক্ষাগার থেকে এ ভাইরাস ছড়িয়েছে, তা নিয়ে বিভক্ত সংস্থাগুলো। সেই প্রতিবেদনের সঙ্গে জড়িত দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এএফপি

[৫] বাইডেন তিন মাস আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা করোনার দুটি উৎসের কথা বলছেন। এর একটি হলো প্রাণী, অপরটি পরীক্ষাগার। কিন্তু তদন্তের তিন মাস পরও মার্কিন গোয়েন্দারা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বাইডেনকে জানাতে পারলেন না।ওয়াশিংটন পোস্ট

[৬] এ প্রতিবেদন প্রকাশের আগেই তা খারিজ করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এ প্রতিবেদন বিজ্ঞানবিরোধী। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গবেষণা করেছে, তা ‘উপেক্ষা ও বর্জন’ করেছে যুক্তরাষ্ট্র। নতুন যে প্রতিবেদন যুক্তরাষ্ট্র করছে, তা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়