শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে বাল্যবিয়ে মেনে না নেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৬

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে বাল্যবিয়ে মেনে না নেয়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়ছে। এ হামলার ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাদারীপুর কোর্টে একটি মামলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

[৩] ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের সুজন হাওলাদারের ১৫ বছর বয়সি এক ভাগ্নিকে বিয়ে করেন একই এলাকার সেখ ফকিরের ছেলে সাহিন ফকির। কিন্তু ভাগ্নির এ বাল্যবিয়ে মেনে নিতে পারেননি মামা সুজন হাওলাদার। এনিয়ে উভয় পক্ষের মাঝে বেশ কিছুদিন ধরে দন্ধ চলে আসছে। এর জের ধরে রোববার সকালে সাহিনের পক্ষের আলী ফকিরের নেতৃত্বে হোসেন ফকিরসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে সুজন হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে সাইফুল হাওলাদার(২৮), সুজন হাওলাদার(৩০) ও রহিম বেগমসহ(৩২) ৬জন আহত হন। তবে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৪] ভুক্তভোগী সুজন হাওলাদার বলেন, আমি বাল্যবিয়ে মেনে নেয়নি। এবং বাল্যবিয়ের ঘটনায় আমি থানায় মামলা করলে আমাদের উপর উল্টো ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে আলী ফকিরসহ বেশ কয়েকজন। এ বিষয় আমরা কোর্টে মামলা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।

[৫] তবে এ বিষয় জানতে চাইলে আলী ফকির ঘটনা অস্বীকার করেন।

[৬] এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ভুক্তভোগীদের কোর্টে মামলা করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়