শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ০৩:৩২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গালের বাসাইলে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আরিফুল ইসলাম: [২] শনিবার (২১ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করে র‍্যাব।

[৪] গ্রেপ্তারকৃত উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে তোফাজ্জল শিকদার (৫৬)। এসময় ৩টি দেশীয় অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

[৫] অপরদিকে, বাসাইলে ৬ গ্রাম হেরোইনসহ ময়নাল হোসেন মেম্বার (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার আইসড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উপজেলার আইসড়া গ্রামের নয়া মিয়ার ছেলে ময়নাল হোসেন ওরফে মেম্বার।

[৬] র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাসাইলে পৃথক অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ৩টি দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তোফাজ্জল শিকদারে নামে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

[৭] তিনি আরও জানান, ময়নাল হোসেন মেম্বারের নামে বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়