শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সুষ্ঠু নির্বাচন' মানে কি পরাজিতরা প্রাণভয়ে দেশ থেকে পালাবে প্রশ্ন মোজাম্মেল হোসেন মঞ্জুর

মোজাম্মেল হোসেন মঞ্জু, ফেসবুক থেকে, ধাঁধায় পড়েছি : আমি বাকস্বাধীনতা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারমায়ান, এক সময়ের সাংবাদিক, এখন সুলেখক, কলামিস্ট, স্পষ্টবাদি অধ্যাপক ড. আসিফ নজরুল বাকস্বাধীনতার দৃঢ় সমর্থক। এজন্য আমি তাঁকে পছন্দ করি। তিনি সুষ্ঠু নির্বাচন চান, আমিও চাই। আমাদের সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে। তিনি স্বাধীনভাবে মত ব্যক্ত করে ফেসবুকে স্ট্যাটাস দিতেই পারেন। আফগানিস্তানে তালেবান বিজয়ের পরই সরকারি চাকরিজীবীসহ হাজার হাজার নাগরিক দেশত্যাগে মরিয়া হয়ে কাবুল বিমান বন্দরে ছুটে গেলে যে রোমহষর্ক দৃশ্যের অবতারণা হয় তা নিয়ে পোস্ট তিনি দিতেই পারেন। তার প্রতিক্রিয়াও যে-কেউ স্বাধীনভাবে ব্যক্ত করতে পারেন। কিন্তু ছাত্রলীগ যে বিশ্ববিদ্যালয়ে তাঁর কক্ষে তালা মেরেছিল সেটা আমি পছন্দ করিনি বরং নিন্দা করি। কারণ ওটা অশোভন, শৃঙ্খলা ভঙ্গ ও জবরদস্তি। তবে একজন থানায় এই অভিযোগে জিডি করেছেন যে অধ্যাপকের স্ট্যাটাস উষ্কানিমূলক ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তা অভিযোগ কেউ করতেই পারেন। আমলযোগ্য কি-না তা আইন দেখবে।

আমার ধন্দ লেগেছে অন্য জায়গায়। আমরা জানি, গণতান্ত্রিক ব্যবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ীরা সরকার গঠন করবেন ও অপরপক্ষ সংসদে বিরোধীদলে বসবেন। রক্তারক্তি ও প্রতিহিংসার তো কিছু নাই। আসিফ নজরুলের স্ট্যাটাসটি হচ্ছে: "সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমান বন্দর ধরণের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।" তাঁর এই বক্তব্যকে জোরালো সমর্থন দিয়ে একটি নাগিরিক সমাবেশও হয়ে গেছে শাহবাগে। সেখানে বক্তারা বলেছেন, কাবুলের চেয়েও ভয়াবহ দৃশ্য এখানে হতে পারে। তাহলে কি অধ্যাপক আসিফ ও এই নাগরিক বক্তারা মনে করেন যে, 'সুষ্ঠু নির্বাচন' মানে হচ্ছে যারা জিতবে তারা পরাজিত পক্ষের উপর এমন হিংস্রতায় ঝঁপিয়ে পড়বে যে পরাজিতরা প্রাণভয়ে দেশ থেকে পালাতে বিমানবন্দরের দিকে ছুটবে? এটাই কি 'সুষ্ঠু নির্বাচনের' সংজ্ঞা? এ-রকম কিছুটা হয়েছিল ২০০১ সালে, যখন নির্বাচনে বিএনপি-জামাত জিতলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগার ও হিন্দুদের উপর আক্রমণ চালানো হয়।

আফগানিস্তানে 'সুষ্ঠু' কেন, কোনো নির্বাচনই হয়নি। যে তালেবান দখল নিয়েছে তাদের প্রত্যেক সদস্যের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র, চোখে ক্রূর চাহনি। আর কাবুল বিমান বন্দরের দিকে যারা ছুটছে তারা নিরস্ত্র নাগরিক। দেখছি টেলিভিশনে। এই দৃশ্য দেখে বাংলাদেশে 'সুষ্ঠু নির্বাচন' ও তৎপরবর্তী সম্ভাব্য দৃশ্যকল্পনা আসিফ নজরুলের মাথায় কেন এলো?

  • সর্বশেষ