শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনিরের, জবানবন্দিতে পিয়াসা

মারুফ হাসান : [২]  সিআইডির তিনদিন রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পিয়াসা এই অস্ত্রের বিষয়ে জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩]  জবানবন্দিতে উজি অস্ত্রহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবিটি  নিজের নয় বলে দাবি করেছেন তিনি। তিনি জানান, অত্যাধুনিক এই অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনিরের। তার অফিসে বসেই অস্ত্রহাতে এই ছবি তোলেন বলে জানান পিয়াসা।

[৪]  তিনি বলেন, ‘তিনদিনের রিমান্ড শেষে আজ ফারিয়া মাহাবুব পিয়াসাকে আদালতে প্রেরণ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তিনি তার জবানবন্দির একটি অংশে উল্লেখ করেন, অস্ত্রহাতে তার একটি ছবি ভাইরাল হয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে প্রদর্শন (Show off) করে। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্রটি হাতে নিলে সেই ছবিই ভাইরাল হয়। তার ধারণা ছবিটি তার শ্বশুর ভাইরাল করেছেন।’

[৫]  গত ১ আগস্ট রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়