শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে ১১দিনে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে পুরুস্কার পেলেন ওসি ছমিউদ্দিন

শাহিদুল ইসলাম: [২] ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য পুরষ্কার পেলেন কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছমিউদ্দিন।

[৩] মঙ্গলবার (১৭ আগস্ট) কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) তাকে কৃতিত্বপৃর্ণ কর্মের স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট, নগদ অর্থ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।

[৪] জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছমিউদ্দিন এর নেতৃত্বে মামলার তদন্ত কাজে সহায়ক টিমের এসআই আলমগীর, এসআই সোহরাব, এসআই মাহবুব, কম্পিউটার অপারেটর-কনষ্টেবল তানভীর, রবিউলসহ গত ০২ জুলাই ক্লুলেস ডাকাতি মামলার ঘটনায় ১১দিনের মধ্যেই কুমিল্লা জেলার দুর্ধর্ষ ৫ ডাকাত, ডাকাতির স্বর্ণালংকার চোরাকারবারী ও অর্থায়নকারীসহ জড়িত ৭ জনকে গ্রেফতার, লুন্ঠিত ১০ ভরি ২ আনা স্বর্ণালংকার উদ্ধার ও জড়িত ৩ জন আসামীর ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করতে সক্ষম হয়।

[৫] উল্লেখ্য, এ ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছমিউদ্দিন করোনা ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন।

[৬] দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছমিউদ্দিন কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), মামলাটির সরাসরি তদারককারী কর্মকর্তা দেবিদ্বার সার্কেল এর সিনিয়র এএসপি আমিরুল্লাহ, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

[৭] তিনি জানান, সকলের সহযোগিতায় ভালো কিছু করতে পেরে আমি পুরুস্কার পেয়েছি। এতে আমার কাজের মনোবল আরো শক্তিশালী হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়