শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২১, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতে আশ্রয় পেয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি

আসিফুজ্জামান পৃথিল ও মিনহাজুল আবেদীন: [২] ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্ট বর্তমানে আবুধাবিতে রয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবিক দিক বিবেচনা করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও তার পরিবারকে দেশে স্বাগত জানিয়েছে আমিরাত। বিবিসি

[৩] গত রোববার তালেবান যোদ্ধারা কাবুলে ঢোকার পর আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান ঘানি। দেশ ছেড়ে তিনি কোথায় গেছেন বা কোন দেশে আছেন সে সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছিলো। প্রথম দিকে শোনা যায় তিনি তাজিকিস্তানে গেছেন। পরে জানা যায় তিনি গেছেন উজবেকিস্তানে। এর পরদিন খবর আসে তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান আশ্রয় না দেয়ায় ঘানি ওমানে গেছেন। পরে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছেন। আল-জাজিরা

[৪] ঘানি পালানোর সময় চারটি গাড়ি ও হেলিকপ্টারে করে বিপুল পরিমাণ অর্থও নিয়ে গেছেন বলে জানিয়েছে কাবুলে রাশিয়ার দূতাবাস। মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেন, বিপুল পরিমাণ অর্থে ভর্তি ছিলো চারটি গাড়ি, তাছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা করেছিলেন ঘানি।কিন্তু জায়গা না হওয়ায় অনেক অর্থ টারমার্কে ফেলে যান তিনি। রয়টার্স

  • সর্বশেষ