শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামালপুরে নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম: [২] মেলান্দহ পৌর এলাকার নিজ বাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় রকিবুজ্জামান মনির (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

[৩] শনিবার রাতে মেলান্দহ পৌরসভার আদিপুর কলেজ রোড এলাকায় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

[৪] নিহত রকিবুজ্জামান আদিপুর এলাকায় আব্দুল হালিমের ছেলে।

[৫] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রকিবুজ্জমান পেশায় একজন রং মিস্ত্রি, শুক্রবারে পরিবারের সদস্যরা আত্মীয়র বাড়িতে দাওয়াতে গিয়ে ছিলেন। এসময় রকিবুজ্জামান দাওয়াতে না গিয়ে বাসায় থাকেন।

[৬] পরিবারের সদস্যরা রাতে বাড়ি ফিরে দেখেন নিহত রকিবুজ্জামানের তার বাবার রুমে বিছানায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে । পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।

[৭] মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, নিজ বাড়ি থেকে রাতেই লাশ উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ