শিরোনাম
◈ আবারও ভারতে উচ্ছেদ অভিযানে ভাঙা হলো মসজিদ-মাজার ◈ বাজেট অধিবেশনে অনুপস্থিত এমপিদের কারণ দর্শানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ আজ ১ জুলাই, ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন ◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু সারা বিশ্বের শোষিত বঞ্চিত মুক্তিকামী মানুষের প্রেরণা: প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক:[২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়। তিনি সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন।

[৩] বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে কলংকময় অধ্যায়ের সূচিত হয়েছিল। এর মাধ্যমে ঘাতকরা সুখী সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্নকে ধুলিস্মাৎ করার অপচেষ্টা করেছিল। কিন্তু সফল হতে পরেনি।

[৪] হত্যাকান্ডের পরপরই বাংলাদেশ বেতার হয়ে গেল রেডিও পাকিস্তানের আদলে রেডিও বাংলাদেশ। বুঝতে হবে ১৫ আগস্টে ঘাতকদের উদ্দেশ্য কী ছিল। হত্যাকান্ডের পিছনে কারা ছিল, সর্বাগ্রে

[৫] রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসী কল্যাণ ভবনে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভার আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শাহাদাত বরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং পরীবাগ ও ইস্কাটন এলাকায় গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

[৬] সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূল্যবোধগুলি যথাযথভাবে অনুসরণের আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

[৭] ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়