শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবুধাবীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ওবায়দুল হক মানিক: [২] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ আওয়ামী-লীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটি, আবুধাবী শাহামা আওয়ামী লীগ, আবুধাবী গিয়াসী আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

[৩] গতকাল শুক্রবার ১৩ আগস্ট রাজধানী আবুধাবীর এলেক্ট্রাস্হ ময়নামতি রেস্টুরেন্ট হলরুমে বাদে মাগরিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

[৪] পরে জাতির জনক বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আবুধাবী আওযামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার হোসাইন রাজুর সঞ্চলনায় এবং আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, সহ-সভাপতি ইনামুল কবির রবীন, উপদেষ্টা প্রকৌশলী আশিষ বড়ুয়া, উপদেষ্টা শাহ্ আলম ভূঁইয়া, উপদেষ্টা হাজী মোঃ মনির, সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি মোঃ নূর হোসেন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ খাঁন, কার্যকরী পরিষদের সদস্য মোঃ আব্দুল মান্নান মনি, মোঃ মাহবুব, শাহামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক এবং অন্যান্য সদস্যবৃন্দ।

[৫] অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের কালো রাতে শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধুসহ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ