শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢালাও ভাবে সব খুলে দেয়া বিপদজনক: ডা. মোহাম্মদ সহিদুল্লাহ

শিমুল মাহমুদ: [২] দেশে করোনা প্রকোপে মধ্যে ঢালাও ভাবে সব খুলে দেয়া বিপদজনক। দ্রুতই পর্যটন অঞ্চল, ধর্মীয়, রাজনীতিক, সামাজিক অনুষ্ঠান ও হোটেল রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ বন্ধ করার পরামর্শ দিয়েছেন কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

[৩] শনিবার (১৪ আগস্ট) সকালে সাংবাদিকদের কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ না করে সব কিছু খুলে দেয়ায় বিপর্যয় হতে পারে। আমরা পরামর্শ দিয়েছি পর্যটন কেন্দ্র যেন এখনি খুলে দেয়া না হয়। ধর্মীয় কিংবা সামজিক ও রাজনীতিক সভা-সমাবেশ বন্ধ রাখা দরকার। হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়ার ব্যবস্থা বন্ধ রাখতে হবে।

[৪] স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস শুরুর পরামর্শ বিষয় নিয়ে তিনি বলেন, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এমবিবিএস ও বিডিএস কোর্সের ২য় বর্ষ ও পঞ্চম বর্ষ বা শেষ বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মতো প্রদান করেছে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

[৫] বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে বিভিন্ন মানের মাস্ক পাওয়া যায়। তিন লেয়ারের সঠিক মাস্ক উৎপাদন ও বিক্রি নিশ্চিত করার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

[৬] ভ্যাকসিন কার্যক্রম নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করার সুপারিশ প্রসঙ্গে জানানো হয়, দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে বিভিন্ন মহল থেকে বক্তব্য দেয়ায় জনমনে কিছুটা বিভ্রান্তির সৃষ্ঠি হয়েছে বলে মনে করছে কারিগরি পরামর্শক কমিটি। এই বিভ্রান্তি দূর করতে ভ্যাকসিন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুপারিশ করেছে কমিটির সদস্যরা।

[৭] শুক্রবার রাতে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা বিজ্ঞপ্তিতে সরকারের কাছে সুপারিশ করার বিষয়টি জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) কমিটির ৪৪তম অনলাইন সভায় এই সুপারিশ গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়