শিরোনাম
◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিব শতবর্ষের উপহার ঘরগুলো পরিদর্শন করলেন ভোলার জেলা প্রশাসক

মনিরুজ্জামান: [২] মোঃ তৌফিক - ই- লাহী চৌধুরী শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত উপহার ঘরগুলো পরিদর্শন করেন।

[৩] বোরহানউদ্দিনের উপজেলায় এ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৪৪ টি পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেন। উপজেলা প্রশাসন যাহা বাস্তবায়ন করেন।

[৪] বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানুষ সাইফুর রহমান জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উক্ত প্রকল্পের আওতায় উপজেলার কুতুবা ও কাচিয়া ইউনিয়নে প্রথম পর্যায়ে ২৮ টি এবং দ্বিতীয় পর্যায়ের ১৬টি ঘর ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয় ।

[৫] জেলা প্রশাসক ঘরগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ সহ উপজেলা প্রশাসনিক ধন্যবাদ জানান। এ সময় তিনি ওই ৪৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বিতরণ করেন। ঘরে বসবাসকারীদের সাথে তিনি খোলামেলা আলোচনা করেন। তাদের কথা ধৈর্য সহকারে শোনেন।

[৬] এর আগে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি বলেন, লকডাউন শিথিল করায় মানুষ ভাবছে আর মাস্ক পরিধান করা লাগবে না। জনগণকে বিষয়ে সচেতন করা সহ মাস্ক পরিধানের বিষয়টি কার্যকর করার তাগিদ দেন।তিনি নির্বাহী কর্মকর্তাকে"নো মাস্ক, নো সার্ভিস নীতি অবলম্বন করার নির্দেশ দেন। করোনাকালীন এ দুঃসময়ে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি খাতকে গুরুত্ব সহ চলতি মৌসুমে আমন আবাদের দিকে দৃষ্টি দিতে বলেন।এ সময় তিনি বোরহানউদ্দিন হাসপাতালে ১০ টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে জানান।

[৭] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, শিক্ষা ও আইসিটি মামুন আল ফারুক, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার ভূমি সোয়াইব আহমাদ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়