শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কারাগারের রজনীগন্ধায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে পরীমণি

ইমরুল শাহেদ: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একটি নির্ভরশীল সংবাদ মাধ্যমের বরাতে জানতে পারলাম আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত কারাবিধি অনুযায়ী পরিমণিকে ডিভিশন দেয়ার আদেশ দিয়েছেন। সেটাই বা কম কিসের? সংবাদ স্ত্রুটি সঠিক হলে আমার জানামতে এটাই হবে কারান্তরীণ কোন চলচ্চিত্রকর্মীর প্রথম ভিআইপি (ডিভিশন) মর্যাদা।’ কিন্তু বিষয়টি একটু অন্যরকম বলে জানা গেছে। কাশিমপুরের চারটি কারাগারের মধ্যে একটি হলো মহিলা কেন্দ্রীয় কারাগার। মহিলা কারাগারের মধ্যে রজনীগন্ধা ও শাপলা নামে দুটি ভবন রয়েছে। এই গুলোতে সাধারণত ভিআইপি মর্যাদা পাওয়া নারী কয়েদীদের রাখা হয়।

কাশিমপুর কারাগারের রজনীগন্ধায় পরীমণি ও মডেল মরিয়ম আক্তার মৌকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারপর করোনা উপসর্গ পাওয়া না গেলে তাদের সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে। কাশিমপুর নারী কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণি ও মডেল মরিয়ম আক্তার মৌকে এ কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের এখানে ১৪ দিন থাকতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় পরীমণিকে এ কারাগারে পাঠানো হয়েছে।’

অন্যদিকে পরীমণির আইনজীবী প্যানেলে রয়েছেন আটজন। মামলার প্রধান আইনজীবী মুজিবর রহমান হলেও এই প্যানেলে আইনজীবী হিসেবে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা। তিনি আদালত চত্বরে দাঁড়িয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আমি আশাবাদী ন্যায় বিচার পাবেন পরীমণি। তিনি চলচ্চিত্রের একজন গুরুত্বপূর্ণ শিল্পী। পরীমণির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি। তবে আজ থাকতে পেরে ভালো লাগছে।’ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরো জানান, ‘সহকর্মীর পক্ষে মামলা লড়তে পারাটা তার কাছে স্পেশাল দায়িত্ব পালনের মতো।’ এর আগেও চলচ্চিত্রবিষয়ক কয়েকটি মামলায় তিনি লড়েছেন।

প্রশ্ন হচ্ছে কারাগারে কেমন আছেন পরীমণি এবং খাবার-দাবারই বা কি খাচ্ছেন ? কারাসূত্রে জানা গেছে, কারাগারে যাওয়ার পর থেকেই তিনি নিশ্চুপ আছেন। কারো সঙ্গে কোনো কথা বলছেন না। সাধারণ কয়েদীদের জন্য যে খাবার তিনি সেটাই খাচ্ছেন। এই নিয়ে তার কোনো আবদার নেই।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়