শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে তালিবানদের করায়ত্ব কান্দাহার, হেরাত, লস্করগাহসহ ৭ বড় শহর

আসিফুজ্জামান পৃথিল: [২] সব মিলিয়ে তালিবান নিয়ন্ত্রণে চলে গেছে ১৭টি প্রাদেশিক রাজধানী। বৃহস্পতিবার রাত থেতে তালিবানদের হাতে পতন হয়েছে তেরেনকোট, পুল-ই-আলম, ফিরোজ কোহ, কালা-এ-নিউ, লস্করগাহ, হেরাত ও কান্দাহারের। আল জাজিরা

[৩] ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ‘১৮৩০ সালের যুক্তরাজ্য বুঝতে পারে আফগানিস্তান চালায় যুদ্ধবাজ নেতা আর গোত্রপ্রধানরা। আমরা পশ্চিমারা যদি খুবই সতর্কতা না দেখাই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে যাবে। প্রায় প্রায় নিশ্চিত এমনটিই হতে যাচ্ছে।’ বিবিসি

[৪] আফগানিস্তানের প্রতিবেশিদের সীমান্ত খুলে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জেনেভায় ইউএনএইচসিআরের এক মুখপাত্র বলেন, ‘বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এজন্য প্রতিবেশিদের অবশ্যই আশ্রয়দানের মানষিকতা রাখতে হবে।’ বিশ্ব খাদ্য প্রকল্প জানিয়েছে, তারা খাদ্য সহায়তা দিতে প্রস্তুতি নিয়ে রেখেছে। দ্য গার্ডিয়ান

[৫] আফগান যুদ্ধের ২০ বছরে নিহত হয়েছেন ২ হাজার ৩১২ মার্কিন সেনা, আহত ২০ হাজার ৬৬০। ২০০১ সাল থেকে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৭৭৬ বিলিয়ন ডলার। ৪৫৬ জন ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছেন। আফগান সেনাসহ নিরাপত্তাকর্মীর মৃত্যু ৬৪ হাজার ১০০। আর ১ লাখ ১১ হাজার বেসামরিক আফগান আহত অথবা নিহত হয়েছেন।

[৬] পেন্টাগন থেকে বলা হয়েছে, ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রায় ৩০০০ সেনা পাঠাবে। অন্যদিকে যুক্তরাজ্য পাঠাবে ৬০০ সেনা। দূতাবাসকর্মীদের উদ্ধারের পাশাপাশি তারা আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গণির সরকারের পাশে দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়