শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

ফাহাদ রহমান : [২] বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

[৩]গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৪), একই গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ রাসেল (২৮) ও আবুল হাশেমের ছেলে মোঃ জুয়েল (৩০)।

[৪]পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদক উদ্ধার অভিযান এর আওতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ জালাল উদ্দিন, হামিদুল ইসলাম ও এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালায়। এসময় মোটরসাইকেলে করে কসবা থেকে নিয়ে আসা ১০ কেজি গাঁজা সহ একাধিক মামলার আসামী গোলাম কিবরিয়া, তার দুই সহযোগী রাসেল ও জুয়েল কে গ্রেফতার করা হয়।

[৫]মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে বহু চেষ্টার পর একাধিক মামলার আসামি মাদক সম্রাট গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়