শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্টার মিলান ছেড়ে ইংল্যান্ডের চেলসিতে ফিরলেন রোমেলু লুকাকু

স্পোর্টস ডেস্ক : [২] ইন্টার মিলান থেকে ছয় বছর পর সাবেক দল ইংল্যান্ডের চেলসিতে ফিরলেন বেলজিয়াম জাতীয় দলের স্ট্রাইকার রোমেলু লুকাকু। চেলসি লুকাকুর ঘরের মাঠ। ২০১৪ সালে তরুণ বেলজিয়ান স্ট্রাইকার স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে এভারটনে যোগ দিয়েছিল। তার পরের সাত বছরে একাধিক দল ও লিগে নিজের জাত চিনিয়ে লুকাকুই পুনরায় ফিরলেন পশ্চিম লন্ডনে।

[৩] ৫ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন লুকাকু। গত মৌসুমে ইন্টার মিলানের লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন লুকাকু। ক্লাবের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে এই তারকাকে দলে টেনেছে চেলসি।

[৪] ক্লাবটির ওয়েবসাইটে বৃহস্পতিবার (১২ আগস্ট) দেওয়া বিজ্ঞপ্তিতে ২৮ বছর বয়সীর ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্কটা ৯ কোটি ৭৫ লাখ পাউন্ড।

[৫] নিজের প্রিয় ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত লুকাকু। চেলসিতে স্বাক্ষর করার পর তিনি বলেন, এই ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ছোট থেকেই চেলসির সমর্থক এবং পুনরায় এই দলে যোগ দিয়ে চেলসিকে আরও খেতাব জিতাতে ও সাফল্য পেতে সাহায্য করাই আমার প্রধান লক্ষ্য। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যাবে না। - বিবিসি/ জি নিউজ

  • সর্বশেষ