শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:৪৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিপিএল খেলা নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসা খেলোয়াড়, কর্মকর্তাদের আসন্ন বিপিএলের বাইরে রাখা হবে। প্রথমে এমন সিদ্ধান্ত নিলেও সেটিতে এসেছে পরিবর্তন।

সিদ্ধান্ত ছিল, বিপিএলে কোন কোন ক্রিকেটারদের দলে নিতে পারবে দলগুলো তা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিক্সিংয়ে অভিযুক্ত কোচ–কর্মকর্তারাই কেবল আসন্ন বিপিএলে অংশ নিতে পারবেন না। তবে অভিযুক্ত খেলোয়াড়েরা থাকবেন ড্রাফটে। এমনকি তাদের খেলতেও নেই বাধা। পারফরম্যান্সের ভিত্তিতে বিপিএলের পরবর্তী আসরে খেলতেও পারবেন তারা।

গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ায় আরও তদন্ত প্রয়োজন। অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত ওই সব ক্রিকেটাররা বিপিএল খেলতে পারবে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও একই রকম পরামর্শ দিয়েছিলেন।

বিপিএলে অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারলেও তাদের ওপর বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের ওই কর্মকর্তা। তার ভাষায়, খেলোয়াড়দের গতিবিধি থেকে শুরু করে ফোন—সবই থাকবে নজরে। সূত্র: প্রথম আলো

 

  • সর্বশেষ