শিরোনাম
◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপিএস পরিচয় দেওয়া নারী থেকে সতর্ক থাকার আহবান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

কূটনৈতিক প্রতিবেদক: [২] শান্তা চৌধুরী নামে একজন নারী প্রবাসী কল্যাণ মন্ত্রীর চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার এমন একটি পোস্ট দিয়েছেন।

[৩] বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার ভুয়া পরিচয়দানকারী শান্তা চৌধুরী থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী নিজেই চিনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি। যা ভিত্তিহীন ও বানোয়াট একটি তথ্য।

[৪] মন্ত্রী গত ২৩ অক্টোবর ২০১৯ সালে মোহাম্মদ রাশেদুজ্জামানকে তার এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই এ ব্যাপার কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

[৫] ভুয়া পরিচয়ের জন্য শান্তা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়