শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী নিহত

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বাইসাইকেল নিয়ে কারখানায় যাওয়ার পথে ওই দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

[৪] নিহত ওই কর্মী হলেন, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হাবিবুর রহমানের ছেলে হুমায়ুন আহমেদ (৩০)

[৫] সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর গোলাম ফারুক জানান, সকালে ওই শ্রমিক বাইসাইকেল নিয়ে কারখানার উদ্দেশ্যে বের হয়। বাইসাইকেল নিয়ে বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়