শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জি আর চাল বরাদ্দের জিও স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শ করে চূড়ান্ত করার সুপারিশ

মনিরুল ইসলাম :[২] একাদশ জাতীয় সংসদের 'দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি'র ১৫তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বুধবার কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

[৫] বৈঠকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।

[৬] বৈঠকে দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়