শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে তৈরি ডেস্ট্রয়ার ‘দিনা’ নৌ মিশনের জন্যে তৈরি

রাশিদ রিয়াজ : ইরান সেনাবাহিনীর নৌ কমাণ্ডার রিয়ার এ্যাডমিরাল হোসেইন খানজাদি এ তথ্য দিয়ে বলেছেন ডেস্ট্রয়ারটি নৌ মিশনে অংশ নেয়ার জন্যে প্রস্তুত রয়েছে। মেহর

খুব শীঘ্রই ডেস্ট্রয়ারটি ইরান নৌবাহিনীর তৃতীয় ন্যাভাল জোনের নৌবহরের সঙ্গে যুক্ত হচ্ছে। এতে দেশটির সেনাবাহিনীর নৌ বহরের শক্তি আরো বৃদ্ধি পাবে। এ্যাডমিরাল খানজাদি মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলের একটি নৌ ঘাঁটি পরিদর্শন করছিলেন। টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে এধরনের যুদ্ধজাহাজ এখন ইরানেই তৈরি হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইরান সেনাবাহিনীর কৌশলগত নৌবহরের উপস্থিতি, ইরানের পতাকা উত্তোলনের পাশাপাশি স্বার্থ রক্ষার জন্য সমুদ্র সীমা ও এর নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সরব উপস্থিতি ও গর্বের বহিপ্রকাশ হিসেবে ডেস্ট্রয়ারটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। কমান্ডার আন্তর্জাতিক জলসীমায় ইরানের উপস্থিতি জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন ডেস্ট্রয়ারটি দেশীয় প্রকৌশলীরা নির্মাণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আগামী প্রজন্ম শান্তির মূলমন্ত্রের সাথে সামুদ্রিক সভ্যতার বিকাশ যাতে নিশ্চিত করতে পারে সেজন্য এধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান খানজাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়