শিরোনাম
◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সব উপজেলায় ‘বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি’ গঠনের উদ্যোগ

মারুফ মালেক: [২] বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় ‘বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আগামী ডিসেম্বরের মধ্যে সমিতি গঠনের কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

[৩] সোমবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সমিতির সদস্য সংখ্যা হবে ৭১ জন। এর মধ্য দিয়ে আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করতে চাই।

[৪] বঙ্গমাতা জাতির মুক্তির জন্য এক অদৃশ্য শক্তি হিসেবে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করেছেন। নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছেন এই মহীয়সী নারী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। তার অবদানকে স্মরণীয় করে রাখতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এই উদ্যোগ নিয়েছে।

[৫] অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, বিআরডিবির মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: সারাবাংলা.নেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়