শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিককে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতেই হবে

নাঈমুল ইসলাম খান: [২] বাংলাদেশে সাংবাদিকতায় সাংবাদিক পরিচয়ের ব্যক্তিটির অনেক ক্ষেত্রে একাধিক প্রবল ব্যক্তিসত্ত্বা থাকে। এই পৃথক ব্যক্তিসত্তা প্রায়শই একের সাথে অপরের স্বার্থের সংঘাত সৃষ্টি করে।

[৩] কোনো কোনো সাংবাদিক আইন পেশার সাথে জড়িত, আইনজীবী সমিতির কর্মকর্তা হন। এইটুকুও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করতে পারে। কেউ কেউ এনজিও প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন বা কোথাও কনসালটেন্সি করেন। এটাও দোষণীয়।

[৪] অনেক ক্ষেত্রে একজন সাংবাদিক নিজের অথবা স্পাউজের নিজস্ব ব্যবসা থাকে। যার সাথে সরকার বা সরকারের প্রতিষ্ঠান বা বৃহৎ পাবলিক প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে, যা স্পষ্ট স্বার্থের সংঘাত সৃষ্টি করে।

[৫] এমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়ে বাংলাদেশে সতর্কতা এবং স্বচ্ছতা নিশ্চিতের প্রয়াস প্রায় অনুপস্থিতই বলা যায়।

[৬] একজন সাংবাদিক হয়তো একটি পরিবেশবাদী সংগঠনের সদস্য বা অ্যাক্টিভিস্ট। অন্য একজন সাংবাদিক হয়তো মানবাধিকার সংগঠনের সক্রিয় কর্মী বা সংগঠক। আরো একজন হয়তো একটি রাজনৈতিক দলের সদস্য। তারা সকলেই এক কথায় এক্টিভিস্ট, তারা সকলেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িয়ে রয়েছেন।

[৭] অনেকে যুক্তি দেবেন সমাজের প্রতি নাগরিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন সংগঠনের অ্যাক্টিভিস্ট হলেও রিপোর্টিং করার সময় তিনি নিরপেক্ষভাবেই প্রতিবেদনটি তৈরি করবেন। কিন্তু কেউ কেউ এ ধারণায় আস্থা রাখলেও আরো অনেকে সাংবাদিকের একাধিক সত্তার গ্রহণযোগ্যতা বিরোধী। অনুলিখন: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়