শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান শরণার্থী নিয়ে উত্তপ্ত হচ্ছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

সুমাইয়া ঐশী: [২] সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি জানান। তিনি বলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের উচিত তাদের সীমান্ত খোলা রাখা। এর ফলে আফগানিস্তানের শরণার্থীরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্তরাষ্ট্রে রিসেটেল করার সুযোগ পাবে। ডন

[৩] তবে যুক্তরাষ্ট্রের এই দাবি দুদেশের মধ্যকার চলমান সম্পর্কে আরো নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডন। আফগানিস্তানে মার্কিন বাহিনীকে সাহায্যকারী আফগানদের বিশেষ ভিসা এসভিআই দেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত। তবে এসভিআই পাওয়ার আগ পর্যন্ত আফগান শরণার্থীদের ১৪ মাসেরও বেশি সময় আশ্রয় দিতে পাকিস্তান এবং ইরানকে আর্জি জানিয়েছিলো যুক্তরাষ্ট্র।

[৪] এক্ষেত্রে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় বেশি সংখ্যক শরণার্থীকে জায়গা দিতে পাকিস্তানকেই চাপ দেওয়া হচ্ছে। ফলে দুই দেশের সম্পর্ক শিথিল হতে শুরু করেছে। বিষয়টি নিয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়িদ ইউসুফ বলেন, আফগানদের কোনো দ্বারে দ্বারে ঘুরতে হবে, কেনো তাদের রিসেটেলের ব্যবস্থা করতে মরিয়া যুক্তরাষ্ট্র? এর সবচেয়ে ভালো সমাধান হলো আফগানিস্তানের মধ্যেই তাদের জন্য একটি ভালো ও নিরাপদ ব্যবস্থা করে দেওয়া।

[৫] বিষয়টি নিয়ে একমত ইরানও। দেশটির দাবি, যদি এসব আফগানদে নিজেদের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকে যুক্তরাষ্ট্রের, তাহলে সরাসরি ফ্লাইটে তাদের সেখানে নিয়ে যাওয়া উচিত।

[৭] ১৯৭৯ সাল থেকেই কয়েক লাখ আফগান শরণার্থীকে জায়গা দিয়েছে পাকিস্তান, এরমধ্যে ত্রিশ লাখ সেদেশেই স্থায়ী হয়েছেন। তবে এতো সংখ্যক শরণার্থীকে জায়গা দেওয়ার মতো শক্ত অর্থনৈতিক অবস্থা নেই পাকিস্তানের, তাই আর কোনো আফগান শরণার্থী নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়