শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারে দেয়া আইএমএফ এর জরুরি সহায়তার ৫৮ভাগই পাচ্ছে ধনী দেশগুলো

লিহান লিমা: [২] বৈশ্বিক অর্থনীতি চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬৫ হাজার কোটি মার্কিন ডলারের বিশেষ উত্তোলন অধিকার (এসডিআর) প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিশ্বব্যাপী মুদ্রার প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে দেয়া এই অনুমোদন সংস্থাটির ইতিহাসে সর্বাধিক পরিমাণের বিশেষ উত্তোলন অধিকার। ২৩ আগস্ট থেকে এই প্রস্তাব কার্যকর হবে। ফিন্যান্সিয়াল টাইমস

[৩] বর্তমান মহামারীকালীন প্রেক্ষাপটে এই উদ্যোগকে ‘ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ উল্লেখ করে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে জানান, তারল্য সংকট কাটাতে আইএমএফ‘র পরিচালনা পর্ষদ থেকে ৬৫ হাজার কোটি ডলার অর্থ উত্তোলনের প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়েছে।

[৪] এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইটস জরুরি ভিত্তিতে সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য আইএমএফ এর আন্তর্জাতিক তহবিল। এখানে মার্কিন ডলার, ইউরো, ইয়েন, ইউয়ান আর স্টার্লিং জমা থাকে।

[৫] জরুরি এই তহবিল থেকে আইএমএফ’র সদস্য ১৯০ টি দেশ কোটার ভিত্তিতে সহায়তা পাবে। এরমধ্যে অর্থের ৫৮ শতাংশ বা ৩৭ হাজার ৫০০ কোটি ডলার যাবে উন্নত রাষ্ট্রগুলোতে। ৪২ শতাংশ বা ২৭ হাজার ৫০০ কোটি ডলার পাবে উন্নয়নশীল ও নিম্নআয়ের দেশগুলো।

[৬] অনেক দেশই এই পরিকল্পনার সমালোচনা করেছে। সমালোচকেরা বলছেন, এই অর্থছাড় করা হচ্ছে আইএমএফ’র ধনী সদস্য দেশগুলোকে সহায়তা দিতে। পর্যবেক্ষকরা ধনী দেশগুলোকে এসডিআরএর নিজেদের অংশ দরিদ্র দেশগুলোকে অনুদান দেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়