শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ১২:৫০ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ, ১৭ জনের দল ঘোষণা করল বিসিবি

স্পোর্টস ডেস্ক : রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৭ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে সফর থেকে একসঙ্গে ফিরেছিলেন বাংলাদেশের ১৭ ক্রিকেটার।

পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৩ আগস্ট) । সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

[caption id="attachment_1429531" align="alignnone" width="720"] bangladesh vs australia 2021 schedule, rtv online[/caption]

অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজে নতুন কাউকে স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল না। এতে করে বাদ পড়তে হয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে।

বাংলাদেশের টি-২০ দলঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়