শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সব অবৈধ অনলাইন টিভি বন্ধ হওয়া উচিত: আশরাফুল আলম খোকন

বাশার নূরু: [২] আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের ‘অবৈধ’ জয়যাত্রা টিভি বন্ধ হলে সব অবৈধ অনলাইন টিভি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ও সাংবাদিক আশরাফুল আলম খোকন। শনিবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

[৩] উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে অধ্যয়নরত আশরাফুল আলম খোকন লেখেন, মূলধারার পত্রিকা কিংবা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের দেখা যেত না। কিন্তু নামসর্বস্ব এবং অনুমতিবিহীন এসব অনলাইন টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি থাকে। এই ‘তাদের’ বলতে যাদের বুঝিয়েছি তারা বিভিন্ন পেশার হোমরাচোমরা। এই বেশির ভাগ অনলাইন টিভির মালিক হচ্ছে নামিদামি তথাকথিত কিছু মহিলা উদ্যোক্তা (!)। অনেক ছেলে উদ্যোক্তাও এই অনলাইন টিভি করেছেন।

[৪] আশরাফুল আলম খোকন আরও বলেন, যেখানে একটি টিভি চ্যানেল চালাতে হিমশিম খাচ্ছেন মূলধারার টিভি চ্যানেলের মালিকরা, সেখানে এ নামসর্বস্বরা নামি দামি হোটেলে জমকালো অনুষ্ঠান করে। তাদের আয়ের উৎস কি কেউ জানে না। ওই সব অনুষ্ঠানে ফুল নিয়ে সেজেগুজে হোমরাচোমরারা হাজির হন। দেখলে মনে হয় বিয়ে বাড়িতে আসছেন।

[৫] খোকনের অভিমত, হেলেনা জাহাঙ্গীরের টিভির মতো এমন অবৈধ ভুঁইফোড় অনেক অনলাইন টিভি আছে। মাননীয় তথ্যমন্ত্রী বললেন, এর সবই অবৈধ। এটা বন্ধ হলে ওই অবৈধগুলোও বন্ধ হওয়া উচিত। অধিকাংশের কাজই হচ্ছে কোনো না কোনো ধান্ধা আর ব্ল্যাকমেইল করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়