শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

তপু সরকার: [২] শেরপুরে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (২৯ জুলাই) বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশ তাঁকে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বাবু মিরজা (২৩) সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের।

[৪] ভুক্তভোগী ছাত্রী উপজেলার একটি কলেজের এইচএসসির শিক্ষার্থী।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবক বাবু মিরজা ভুক্তভোগীর পূর্বপরিচিত। সেই সুবাদে তিনি ছাত্রীটিকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়েছেন ও পথেঘাটে উত্ত্যক্ত করতো। কিন্তু ছাত্রীটি তাঁর প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু মিরজা ওই ছাত্রীর গ্রামের বাড়িতে যান এবং পুনরায় প্রেমের প্রস্তাব দেন ও ছাত্রীটির শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে তাঁর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বাবু মিরজাকে আটক করে। রাতেই এলাকাবাসী বাবু মিরজাকে সদর থানার পুলিশের নিকট সোপর্দ করে।

[৬] সদর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে গ্রেপ্তার বাবু মিরজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়