শিরোনাম
◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর জেলা আ.লীগের সদস্য হলেন বাঘারপাড়ার তিন নেতা

আজিজুল ইসলাম: [২] ২০১৯ সালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পরে গত সোমবার (৩০ জুলাই) ঘোষিত যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়েছেন বাঘারপাড়া উপজেলার তিন বিশিষ্ট রাজনীতিবিদ।

[৩] রাজনীতিবিদরা হলেন- বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী ও বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

[৪] ঘোষিত পূর্ণাঙ্গ ওই কমিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন যশোর জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওসমানি হল শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ।

[৫] উল্যেখ্য বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ রণজিৎ কুমার রায় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য এর আগে ২০২০ সালের ২৭ নভেম্বর মনোনীত হন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ