শিরোনাম
◈ সৌদি আরবে সোফা কারখানায় আগুন: নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু ◈ ইলিয়াস আলী গুমের অভিযোগে বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ ১৪ মাস পর সিলেটে মিলল করোনা রোগী ◈ ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঞ্চালক কে এই আবু ওবাইদাহ অরিন, যা জানাগেলো ◈ চার আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত ◈ বাংলাদেশি শনাক্তের নামে বেঙ্গালুরুতে শতাধিক পরিযায়ী শ্রমিক আটকের অভিযোগ ◈ পরাজয়ের সম্ভাবনা জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট ? ◈ নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার:  তথ্যমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণে ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের ছোট ভাই ব্রেন্ডন স্টার্ক অলিম্পিক হাইজাম্পের ফাইনালে

স্পোর্টস ডেস্ক : [২] অলিম্পিকের মঞ্চে এবার নজর কাড়ছেন এক নামজাদা ক্রিকেটারের ভাই। তাও আবার হাইজাম্পে। নাম ব্রেন্ডন স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের ভাই। অস্ট্রেলিয়ার হয়ে এবার তিনি অলিম্পিকে প্রতিযোগী। আর শুক্রবার (৩০ জুলাই) নজর কাড়লেন ব্রেন্ডন। ফাইনালের জন্য কোয়ালিফাই করলেন মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন।

[৩] ছোটবেলা থেকেই দাদা মিচেল স্টার্ক ক্রিকেটে মন দিলেও, ব্রেন্ডনের তা নিয়ে কোনও আগ্রহ ছিল না। বরং তার মন কেড়েছিল হাইজাম্প। মাত্র ১৬ বছর বয়সে যুব অলিম্পিকে। [৪] ব্রোঞ্জ জেতেন ব্রেন্ডন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাইজাম্পে অংশগ্রহণ করেন তিনি। দ্বিতীয় অজি হাইজাম্পার হিসেবে। শেষ করেন দ্বাদশতম স্থানে। গত অলিম্পিকে অংশগ্রহণ করলেও নজর কাড়তে ব্যর্থ হন ব্রেন্ডন। ১৫ নম্বরে শেষ করেন তিনি।

[৫] ২০১৮ সালে পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী হয় ব্রেন্ডনের। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতে সবাইকে তাক লাগিয়ে দেন ব্রেন্ডন স্টার্ক।এরপর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ফের সোনা জেতেন অজি হাইজাম্পার। এবার তাই ব্রেন্ডন স্টার্ককে নিয়ে পদকের আশা দেখতে শুরু করেছে অস্ট্রেলিয়া।

[৬] এদিন পুরুষদের হাইজাম্পের কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রæপ বি-তে প্রথম তিনে স্থান করে নিয়েছেন ব্রেন্ডন। ২.২৮ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেন কোয়ালিফিকেশন রাউন্ডে। ১লা আগস্ট ফাইনাল লড়াইয়ে নামবেন ব্রেন্ডন স্টার্ক। - ইন্ডিয়ানএক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়